সিলেটী মেয়ে মানসিয়া লন্ডনে কাউন্সিলর নির্বাচিত
প্রবাস ডেস্ক: ব্রিটেনের স্থানীয় কাউন্সিল নির্বাচনে লন্ডনের মার্সি সাইড এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী সিলেটী মেয়ে মানসিয়া উদ্দিন।
৩ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ হাজার ১শ ২৬ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির প্রার্থী জন কানলিফ পান ৫৯২ ভোট।
সিলেটের মেয়ে মানসিয়া উদ্দিনের গ্রামের বাড়ী দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামে। মানসিয়ার জন্মের ২ বছর পুর্বেই তার বাবা ফখরুল ইসলাম পরিবারসহ ব্রিটেনে পাড়ি জমান। রাজধানী লন্ডনেই মানসিয়ার জন্ম। সেখান থেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তিনি। লেখাপড়ার পাশাপাশি তিনি ব্রিটেনের লেবার পার্টির রাজনীতির সাথে যুক্ত হন।
মানসিয়া উদ্দিনের চাচা শিব্বির আহমদ সিলেট ব্যাডমিন্টন একাডেমির পরিচালক। তিনি জানান, মানসিয়া বেশ কয়েকবার বাংলাদেশে এসেছিল। লেবার পার্টি থেকে কাউন্সিলর মনোনীত হওয়ার মাধ্যমে সে ব্রিটেনে অবস্থানরত বাঙ্গালীদের জন্য কাজ করার সুযোগ পাবে বলে জানান তিনি। তার মাধ্যমে বাঙালিরা আরও বেশি সেবা পাবেন বলে আশাপ্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত ৩ মে বৃহস্পতিবার ইংল্যান্ডের দেড়শ কাউন্সিলে নির্বাচন হয়। এতে সিলেটের মানসিয়াসহ অন্ততঃ ১৬ ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হন।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed