Main Menu

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের টানা ৬ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল হক ওরফে হক চেয়ারম্যানকে প্রকাশে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার বাঁশগাড়ী এলাকার আড়াকান্দা এলাকায় এ ঘটনাটি ঘটে।

পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, দুর্বৃত্তরা চেয়ারম্যানকে গুলি ও কুপিয়ে জখম করে রাস্তার পাশে ফেলে রাখে। পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। কিন্তু তিনি পথেই মারা যান।

এদিকে এ খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শোক প্রকাশ ও এ হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে।

Share





Related News

Comments are Closed