বিশ্বনাথে স্বেচ্ছাসেবকলীগ নেতার ভাই নিখোঁজ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের ছোট ভাই ও উপজেলা বিদায়সুলপানি গ্রামের রিয়াজ আলীর পুত্র জুবেদুল হাসান জাহেদ (৩০) গত সোমবার (৩০এপ্রিল) থেকে নিখোঁজ রয়েছেন।
সিরাজুল ইসলাম সিরাজ জানান, সোমবার বেলা ১টায় জুবেদুল হাসান জাহেদ বিশ্বনাথ বাজার থেকে তার কর্মস্থল সিলেট নগরীর লামাবাজারস্থ অপ্টিমাম টাওয়ারে যান। ঐ দিন বেলা ২টা থেকে এখন পর্যন্ত জাহেদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও বন্ধ রয়েছে। তিনি (সিরাজ) জাহেদের কর্মস্থল অফিসে যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানায় জাহেদ সোমবার অফিসে যাননি। সম্ভাব্য সকল জায়গায়, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সাথে যোগাযোগ করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
এঘটনায় মঙ্গলবার (১মে) রাতে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন সিরাজুল ইসলাম সিরাজ। ডায়েরী নং -৫৯।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed