Main Menu

দিরাইয়ে ধানের বস্তার চাপায় কৃষকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ে ধানের বস্তার নিচে চাপা পড়ে সাঞ্জব আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, দিরাই উপজেলার চন্ডিপুর কেজাউড়া গ্রামের মৃত নাগর আলী ছেলে সাঞ্জব আলী স্থানীয় এক ধনাঢ্য কৃষকের বাড়িতে মেয়াদি কামলা হিসেবে নিযুক্ত ছিলেন। সাঞ্জব আলী ধান মাড়াইয়ের খলা থেকে একটি ভারী ধানের বস্তা নিয়ে ওই কৃষকের বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ করে তিনি পড়ে গেলে বস্তার নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জর সদর হাসপাতালে পাঠান। সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তন্ময় মোহাম্মদ জামসেদ তাকে মৃত ঘোষণা করেন।

ওই চিকিৎসক জানান, অতিরিক্ত ওজনের বস্তা বহন করায় মেরুদণ্ড ও ঘাড় ভেঙ্গে সাঞ্জাব আলী মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed