ভালুকায় ট্রাককে বাসের ধাক্কা, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকা উপজেলায় দাঁড়ানো থাকা বিদ্যুতের পিলার ভর্তি একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুরতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১ মে) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিডস্ট্রাের ড্রাইভার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন— ময়মনসিংহ সদর উপজেলার ফারুক আহম্মেদ (২৮ ও ঈশ্বরগঞ্জ উপজেলার তোফায়েল আহম্মেদ (২৫) ।বাকি একজন নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠিয়েছে।
হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছেন- ঘাটাইলের শাহ আলম (২৮), জামালপুরের জসীম উদ্দিন (৩০), মুক্তাগাছার নুর মোহাম্মদ (২৫), জোবায়ের (২২) ও আল আমিন (২৫)।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়মনসিংহে থেকে ছেড়ে আসা সৌখিন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে উপজেলার ড্রাইভার পাড়া এলাকায় পৌছালে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের পিলার ভর্তি একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসটি পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ৩ জন মারা যান।
এদিকে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত বাসটি ঘটনাস্থল থেকে উদ্ধারে কাজ করছে। তবে দূর্ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে গেছে।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed