আবুধাবিতে দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি
প্রবাসী ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মাহমুদুর রহমান মেহেরাজ (২৮) নামের এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটিতে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
নিহত বাংলাদেশি নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইাউনিয়নের মধ্যে বীর নারায়ণপুর গ্রামের নজু পাটোয়ারী বাড়ির রুহুল আমিনের ছেলে। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। মেহেরাজের মৃত্যুর সংবাদে গ্রামের বাড়িতে শুরু হয় শোকের মাতম।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার কাজ শেষে মেহেরাজ নিজে গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হেলিকপ্টারযোগে দুবাই আল রাশেদ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বর্তমানে তার লাশ দুবাই পুলিশ হেডকোয়ার্টারে রয়েছে। লাশ দ্রুত দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান স্বজনরা।
জীবিকার সন্ধানে ২০১২ সালে কেএফসি কোম্পানিতে চাকরি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যান মেহেরাজ। গেল বছরের অক্টোবরে দেশের বাড়ি এসে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। মার্চ মাসে দেশে এসে স্ত্রীকে নিয়ে ফিরে যান কর্মস্থলে।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed