কমলগঞ্জে গৃহবধূর আত্মহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ৩ সন্তানের জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকালে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রূপসপুর গ্রামে।
জানা যায়, মুন্সীবাজার ইউনিয়নের রূপসপুর গ্রামের সুলতান মিয়ার স্ত্রী ৩ সন্তানের জননী মিনা বেগম (২২) গত শুক্রবার বাড়ির সকলের অজান্তে বিষপান করেন। সাথে সাথে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে কিছু সময় পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে কমলগঞ্জ থানা পুলিশকে জানিয়ে মিনা আক্তারের লাশ ময়নাতদন্ত করা হয়।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাটি হাসপাতাল থেকে জানানো হয়েছে। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে একটি সূত্রে জানা যায়, পারিবারীক বিরোধের কারণেই গৃহবধূ আত্মহত্যা করেছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed