কমলগঞ্জে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে।
জানা যায়, ১নং রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের রনজিত মলি¬কের একামাত্র পুত্র দেড় বছরের শিশু ঋতিক মল্লিক বাড়ীর সকলের অজান্তে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুরে ভেসে উঠলে সাথে সাথে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। একমাত্র শিশু মৃত্যুবরণ করায় পিতা মাতা ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed