সিলেটে খাঁন চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের চিকনাগুল খাঁন চা-বাগানের প্রঞ্চায়েত কমিটি চা শ্রমিকদের মজুরী ২৩০ টাকায় উন্নীতকরন ও মজুরীনীতি বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টায় বিক্ষোভ প্রদর্শনসহ অনির্দিষ্টকালের কর্ম বিরতির ঘোষণা দেন।
চিকনাগুল খাঁন চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি বিনেশ বাড়াইক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতিলাল বাড়াইকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন রেজি নং-বি ৭৭ সিলেট ভ্যালির কার্যকরী সভাপতি রাজু গোয়ালা। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কৃপেশ বুনার্জী, চিকনাগুল খাঁন চা-বাগানের প্রঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি যসোধন বাড়াইক, চিকনাগুল খাঁন চা-বাগান প্রঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক দেবু বাউরী, অর্থ সম্পাদক নিখিল কুমার দাস, সদস্য পবন বাড়াইক, শীলা কর্মকার, উষা বুনার্জী, ইদনী বেগম, পূর্ণবালা মুন্ডা,ও বাগানের বিশিষ্ট মুরবী চরণ বাড়াইক, সিলিপ কর্মকার, বাচ্চু বাড়াইক প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন বাংলাদেশ সরকার যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, একটি স্বার্থান্বেসী মহল তার বিরোধিতা করে চলছে। ইহা অত্যন্ত দূঃখজনক। চা শ্রমিকরা প্রতি নিয়ত অক্লান্ত পরিশ্রম করে দেশের বিনিয়োগ ব্যবস্থাকে সচ্ছল রাখার প্রচেষ্ঠায় রয়েছে। কিন্তু একজন চা-শ্রমিকের মজুরী মাত্র ৮৫ টাকা, এ টাকা দিয়ে তার সংসার পরিজন নিয়ে দূর্বিসহ জীবন যাপন করে যাচ্ছে। বাংলাদেশের সফল শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে গেবান করার লক্ষে কাজ করে যাচ্ছেন কিন্তু চা জনগোষ্টির শিশু কিশোরদের প্রতি সু-নজর না থাকায় নি¤œ আয়ের শিশুদের শিক্ষিত করে তোলা অসম্ভব হয়ে দাড়াচ্ছে। চা শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া আদায়ের লক্ষে প্রশাসণের নজর দারি হস্থক্ষেপ কামনা করেন বক্তারা। এছাড়াও ১৪ মাস ধরে মালিকপক্ষ চুক্তি অনুযায়ী শ্রমিকদের মজুরি দিতে গড়িমসি করছে। সভায় শ্রমিকদের বেতন ২৩০ টাকায় উন্নীতকরণ করার দাবি জানানো হয়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed