Main Menu

মাধবপুরে চা শ্রমিকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান থেকে স্বপন খন্দ (৩০) নামে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই বাগানের প্রয়াত সুজন খন্দের ছেলে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

স্বপন খন্দের স্ত্রী জনি খন্দ জানান, বুধবার রাতে তার স্বামী স্বপন খন্দ নেশাগ্রস্থ হয়ে তাকে পিটিয়ে ঘর থেকে বের করে দেয়। রাতে ঘরের দরজা-জানালা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকালে বাগানবাসীদের সহযোগিতায় দরজা খোলে দেখা যায় তার মরদেহ ঝুলে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

লাশ উদ্ধারকারী মাধবপুর থানার এসআই আব্দুস সাত্তার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed