ছাতকে হামলায় আহত ব্যক্তির মৃত্যু
ছাতক প্রতিনিধি : ছাতকে গরুর ধান খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নজরুল ইসলাম (২৫) চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।
বুধবার রাতে তার মৃত্যুর পর পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার এদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গত ২২ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে কালারুকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নানশ্রী গ্রামের কালা মিয়ার পুত্র ফয়েজ উদ্দিনের ধান খায় একই গ্রামের নজরুল ইসলামের একটি গরু। এসময় কথা কাটাকাটির জের ধরে রহব উল্লাহর পুত্র ময়না মিয়া, ফয়েজ উদ্দিন, ফরিদ উদ্দিন, শামিম, তোতা মিয়াসহ কতিপয় লোক নজরুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে মূমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধিন অবস্থায় বুধবার রাতে সে মৃত্যুবরণ করে।
এ ঘটনায় নিহতের ভাই নূরুল ইসলাম বাদি হয়ে মামলা (নং ২১, তাং ২৫.০৪.২০১৮ইং) দায়ের করলে পুলিশ রাতেই মৃত রহব উল্লাহর পুত্র ময়না মিয়া (৫০) ও তোতা মিয়া (৪৮), ময়না মিয়ার পুত্র শামিম (২৬) ও মৃত কালা মিয়ার পুত্র ফয়েজ উদ্দিন (৩০)কে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে ইউপি সদস্য ফজলু মিয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান ৪জন আটকের কথা স্বীকার করেছেন।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed