Main Menu

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আমজদ উল্লা (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বেলা ২টায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আজমদ উল্লার বাড়ী একই ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ২টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় আজমদ উল্লার মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। মোটরসাইকেল আরোহীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed