Main Menu

কানাইঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাটে পানিতে ডুবে রাফি নামের দেড় বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউপির বীরদল আগফৌদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুটি ঝিঙ্গাবাড়ী ইউপির ছত্রপুর গ্রামের আবুল কালামের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি তার চাচী ফাতেহা বেগমের সাথে সদর ইউপির বীরদল আগফৌদ গ্রামে আব্দুল্লাহ মিয়ার বাড়ীতে বেড়াতে আসে। সেখানে বুধবার বিকেল ৩টায় সকলের অগোচরে বাড়ীর পাশে খালে পড়ে ডুবে যায় রাফি। খোঁজাখুজির একপর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ীর পাশের খালের পানিতে শিশু রাফিকে ভাসতে দেখে তার স্বজনরা তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, রাফির জন্মের পরই মা নাছিমা বেগম মারা যাওয়ায় চাচী ফাতেহা বেগম ও চাচা রইছ উদ্দিন তাকে দত্ত্বক নিয়ে লালন পালন করে আসছিলেন। শিশু রাফির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed