Main Menu

কয়েক ঘন্টার মধ্যে পদ হারালেন ছাত্রলীগ নেতা পান্না

মৌলভীবাজার প্রতিনিধি : ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে পদ হারালেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকির হোসেন পান্না। গত সোমবার মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে সুরঞ্জন সূত্রধরকে তার স্থলাভিষিক্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা জানান, জাকির হোসেন পান্না কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল। ছাত্রদলে সক্রিয় থাকায় কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে পান্নাকে স্থান দেননি সদ্য বিদায়ী সভাপতি আসাদুজ্জামান রনি। তারা অভিযোগ করে বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জ্বলের সাথে ছবিও রয়েছে পান্নার।

উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর সোমবার (২৩ এপ্রিল) মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী মির্জা আজম এমপি। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সায়রা মহসিন, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন সহ জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed