সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা
সুনামগঞ্জ প্রতিনিধি : সম্মেলনের চারদিন পর সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
মঙ্গলবার গভীর রাতে সভাপতি হিসেবে দীপঙ্কর কান্তি দে এবং সাধারণ সম্পাদক হিসেবে আশিকুর রহমান রিপনের নাম ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার অন্যান্য নেতৃবৃন্দের নাম ঘোষণা করার কথা রয়েছে।
দুই পরিচ্ছন্ন ছাত্রনেতাকে ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের নেতৃত্ব তুলে দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনেকেই রাতে দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য গত ২০ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলন সম্পন্ন করে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের বায়োডাটা নিয়ে ঢাকা চলে যান। অবশেষে সম্মেলনের ৪দিন পর ২৪ এপ্রিল সোমবার রাতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে কেন্দ্র।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed