৬ মে থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি) আগামী ৬ মে থেকে সারাদেশে স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু করবে।
এই কর্মসূচির আওতায় রাজধানীসহ দেশ জুড়ে ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুর বিক্রি করা হবে।
টিসিবি’র পরিচালক মো. রুহুল আমিন খান জানান, ‘এই কর্মসূচি ৬ মে থেকে শুরু হবে এবং এটি ঈদ উল ফিতর পর্যন্ত চলবে।’
তিনি বলেন, সারাদেশে ২ হাজার ৭৮৪ জন ডিলার এবং ১৮৭ টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। ‘প্রতিটি ডিলার তিন কিস্তিতে সব পণ্য পাবেন এবং মানুষ তাদের কাছ থেকে নির্দিষ্ট এই পণ্যগুলো কিনবেন।’
এ ছাড়াও, সারাদেশে ১০ টি খুচরা বিক্রয় কেন্দ্র থেকে কার্যক্রম এর চালানো হবে। এর মধ্যে ঢাকা শহরে তিনটি এবং বাকি সাতটি বিভাগীয় শহরগুলোতে।
ট্রাকে করে বিক্রি করা হবে- ঢাকায় ৩৫ টি স্থানে, চট্টগ্রামে ১০ টি স্থানে, প্রতিটি বিভাগীয় শহরে পাঁচটি স্থানে এবং প্রত্যেকটি জেলা শহরে দু’টি স্থানে।
টিসিবির থেকে পণ্য সরবরাহ করতে ২০১০-১১ অর্থবছর থেকে ২০১৫-২০১৬ অর্থবছর পর্যন্ত পাঁচবছরে ভর্তুকি হিসাবে ৩৭৫ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ৭৬৯ টাকা
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed