সিলেটে যুবদলের গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে ও খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী অনুযায়ী আনুষ্ঠানিক ভাবে গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সিলেট জেলা যুবদল।
গত ২৩ এপ্রিল সোমবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান এর উপস্থিততে শাহপরান থানা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব সহ নেতৃবৃন্দের হাতে গণস্বাক্ষর সংগ্রহের ফরম তুলে দিয়ে স্বাক্ষর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় যুবদল নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা প্রদান করে আগামী নির্বাচনী বৈতরণী পার করার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে সিলেট থেকে তীব্র আন্দোলন গড়ে তোলে ভোটারবিহীন সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। নেতৃবৃন্দ প্রতিটি নেতাকর্মীকে গণস্বাক্ষর কর্মসূচি সফল করার মাধ্যমে নেত্রীর মুক্তিকে তরান্বিত করার আহবান জানান।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও জেলা সাধারণ সম্পাদক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, যুগ্ম সম্পাদক আব্দুস শুকুর ও নিজাম উদ্দিন জায়গীরদার, সহ প্রচার সম্পাদক আব্দুল মালেক, জেলা ও মহানগর যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, আব্দুল খালিক, মাছুম আহমদ লস্কর, আব্দুল হক, আব্দুস সালাম, খালেদ আহমদ, মোজাম্মিল হোসেন সাদ্দাম, মোঃ শাহেল, হেলাল আহমদ, জুম্মান আহমদ, সেলিম আহমদ ইদন প্রমুখ। সিলেটের প্রতিটি উপজেলা, থানা ও পৌর কমিটির নেতৃবৃন্দকে গণস্বাক্ষর সংগ্রহের ফরম সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, মোবাইল- ০১৭১১ ১৫৬৬৭১, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, মোবাইল- ০১৭১৩ ৮০৫২৪২ ও সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, মোবাইল- ০১৭১১ ৯৮৪০০০ নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে বলা হয়েছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed