Main Menu

কানাইঘাটে ২২টি গাড়ি আটক

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে ২২টি গাড়ি আটক করেছে পুলিশ।

মঙ্গলবার কানাইঘাট পৌরসভার কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে বিআরটিএ এর অনুমোদনহীন ও রেজিস্ট্রেশন নাম্বার, রোড পারমিট, ইন্স্যুরেন্স না থাকায় এই ২২টি গাড়ি আটক করা হয়।

বিশেষ অভিযানে সিলেটের ট্রাফিক বিভাগের পুলিশ ইন্সপেক্টর তপন তালুকদারের নেতৃত্বে কানাইঘাটের ট্রাফিক সার্জেন্ট উজ্জ্বল রায়, থানার এসআই বশির আহমদ, এটিএসআই দিপকংর পাল, আবু কাউছার সহ একদল পুলিশ অংশ গ্রহণ করেন।

এ সময় তারা বিআরটিএ’র অনুমোদনহীন সিএনজি চালিত অট্রোরিক্সা ১৬টি, ট্রলি ২টি, ব্যাটারী চালিত রিক্সা ৪টি আটক করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে ট্রাফিক বিভাগের পুলিশ ইন্সপেক্টর তপন তালুকদার জানান, সরাসরি সিলেটের পুলিশ সুপারের নির্দেশে অবৈধ যানবাহনের উপর উপজেলা পর্যায়ে অভিযান শুরু হয়েছে, এরই ধারাবাহিকতায় তারা অনুমোদনবিহীন গাড়িগুলো আটক করে মামলা দিয়েছেন।

Share





Related News

Comments are Closed