Main Menu

ইবিতে ফরিদপুর জেলা কল্যাণ সমিতির কমিটি গঠন

শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর ফরিদপুর জেলা (ফরিদপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর ও মাদারীপুর) ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শিবলুর রহমানকে সভাপতি ও প্রবীর মন্ডলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রকল্যাণের সাবেক সভাপতি নাঈম মো: তৌহিদ সাকিব ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এগারো সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নূর আলম, সুজন মিয়া, পার্থ সারথি রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক শারমিন আক্তার, শাহিনুর রহমান, ফয়সাল আহমেদ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ ও হাফিজুর রহমান।

Share





Related News

Comments are Closed