বিশ্বনাথে বজ্রপাতে দুটি গরুর মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামে বজ্রপাতে দুটি গরুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে এ ২টি গরুর মৃত্যু হয়। এতে কৃষকের প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। দু’টি গরু হারিয়ে কৃষক নুরুল ইসলাম বিমর্ষ হয়ে পড়েছেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হাবিবুল ইসলাম বলেন, তার আপন বড় ভাইয়ের চারটি গরুর মধ্যে দুটি গরু বজ্রপাতে মারা যায়।
জানা যায়, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামের কৃষক নুরুল ইসলাম প্রতিদিনের মতো শনিবার সকালে স্থানীয় বন্ধুয়া গ্রামের পশ্চিমের হাওরে ঘাস খাওয়ার জন্য চারটি গরু বেধে আসেন। কিন্তু শনিবার দুপুরে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে দুটি গরুর মৃত্যু হয়। মারা যাওয়া গরু দুটির আনুমানিক বাজার মূল্য ৭০ হাজার টাকা হবে বলে স্থানীয়রা জানান।
গরুর মালিক নুরুল ইসলাম বলেন, শনিবার সকালে বাড়ির পার্শ্বে মাঠে ঘাস খাওয়ার জন্য আমার চারটি গরু ছাড়া হয়। দুপুরে বজ্রপাত পড়ে ঘটনাস্থলেই দু’টি গরু মারা গেছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed