গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষে ছয়ফুল আলম (৩২) নামের একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার লক্ষীনগর গ্রামের আবিদ আলীর ছেলে। এ ঘটনায় আরোও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২১ এপ্রিল) উপজেলার তোয়াকুল ইউনিয়নের পূর্ব পেকেরখাল এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, তোয়াকুল ইউনিয়নের লক্ষীনগর গ্রাম সংলগ্ন খাড়াদিঘা হাওরের বাঁধে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে লক্ষীনগর গ্রামের ছয়ফুল আলম ও পূর্ব পেকের খাল গ্রামের মৃত আব্দুল মুতলিবের ছেলে আব্দুল খালিক (৬০), আব্দুল মালিক (৫৫), আব্দুল কাদির (৪০), আব্দুল হাসিম (৩৫) এবং আব্দুল খালিকের ছেলে মোহাম্মদ আলীর সাথে সংঘর্ষ বাধে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলাকালে লক্ষীনগর গ্রামের ওই পক্ষের দা’র কুপে ঘটনাস্থলেই ছয়ফুল আলম নামের একজন মৃত্যুবরণ করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক এসআই রতন ফোর্সসহ প্রেরণ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed