ফেঞ্চুগঞ্জে এক রাতে দুটি বাড়িতে দুর্র্ধষ ডাকাতি
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় একরাতে দুটি বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২০এপ্রিল) গভীর রাতে উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পূর্ব কর্মধা গ্রামের শাকিল আহমদ ও হাটুভাঙা গ্রামের রসনু মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অস্ত্রধারী ডাকাতরা দুটি বাড়ি থেকে ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির শিকার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার গভীর রাতে ১৪/১৫ জনের মুখোশপরা অস্ত্রধারী ডাকাতদল কর্মধা গ্রামের শাকিলের বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে কলাপসিবল গেটের তালা ভেঙে বসতঘরের শয়নকক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সকল নারী, পুরুষ ও শিশুদের জিম্মি করে বাড়ির বিভিন্ন শয়ন কক্ষ তছনছ করে আলমিরা ভেঙে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা, ৪টি মোবাইল ফোন ও ৩টি চার্জ লাইট নিয়ে যায়।
পরে ডাকাতরা পার্শ্ববর্তী হাটুভাঙা গ্রামের রসনু মিয়ার বাড়িতে হানা দেয়। অস্ত্রধারী ডাকাতরা একই কায়দায় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে বিভিন্ন কক্ষে রক্ষিত আলমিরা ভেঙে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ সাত হাজার টাকা এবং ৫টি মোবাইল ফোনসেট লুট করে নিয়ে যায়। খবর পেয়ে শনিবার সকালে ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ ডাকাতির শিকার বাড়ি দুটি পরিদর্শন করে।
এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান বলেন, ডাকাতির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশকে নির্দেশ প্রদান করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed