১২ লাখ টাকায় দেশে মিলবে র্যানোর নতুন গাড়ি
তথ্য প্রযুক্তি ডেস্ক : কুইড ও ডাস্টার মডেলের গাড়ি নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে ফরাসি বহুজাতিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান র্যানো। বৃহস্পতিবার রাজধানীর রেডিসন হোটেলে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে র্যানোর গাড়ি বাংলাদেশের বাজারে প্রবেশের কথা জানানো হয়।
কর্ণফুলি হুইলস লিমিটেডের মাধ্যমে বাংলাদেশের বাজারে বিক্রি হবে র্যানোর গাড়ি।
র্যানোর কুইড মডেলের গাড়িটির মূল্য ধরা হয়েছে ১১ লাখ ৯৯ হাজার টাকা। আর ডাস্টার মডেলের গাড়িটির মূল্য ধরা হয়েছে ৩১ লাখ ৯৯ হাজার টাকা।
খুব শিগগিরই বাংলাদেশে মিলবে এই গাড়িগুলো। বাংলাদেশে শোরুম হবে রাজধানীর কাকরাইলে কর্ণফুলি হুইলসের এইচ.আর ভবনে।
কুইড মডেলের গাড়িটি শুধু পেট্রোলে চললেও ডাস্টার মডেলের গাড়িটি পেট্রোল এবং ডিজেল ব্যবহার করে চালানো যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
র্যানো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত সাহানি সংবাদ সম্মেলনে বলেন, আমরা একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছি। নতুন উদিয়মান বাজারে প্রবেশ করছি। প্রতিশ্রুতি অনুযায়ী সার্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোতে আমাদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে আমরা বাংলাদেশে প্রবেশ করছি। এটি বাংলাদেশের মতো অন্যতম দ্রুত বর্ধমান অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে র্যানোর সঙ্গে সংযুক্তির কথা তুলে ধরে কর্ণফুলি গ্রুপের চেয়ারম্যান ও র্যানোর পরিবেশক প্রধান সাবের হোসেন চৌধুরী বলেন, আজ আমাদের জন্য উল্লেখযোগ্য দিন। র্যানো বিশ্বের সর্ববৃহৎ স্বয়ংচালিত ব্রান্ডের গাড়ির মধ্যে অন্যতম। এর সঙ্গে যুক্ত হওয়া আমাদের জন্য সম্মানের।
‘র্যানোর কুইড ও ডাস্টারের সঙ্গে আমরা গ্রাহকদের একটি গেম চেঞ্জার ও সেগমেন্ট ডিফিং এসইউভি অফার করবো’, বলেন সাবের চৌধুরী। দুইটি গাড়ির বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, দুটি গাড়িই উন্নত ড্রাইফিং প্রযুক্তি ও জ্বালানি দক্ষতার সমন্বয়ে সজ্জিত। যা বাজারের অন্য গাড়ির তুলনায় এগিয়ে আছে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed