সিলেটে ট্রেন থেকে ফেন্সিডিলসহ আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থেকে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় মোগলাবাজার থানার মাইজগাঁও নামক স্থান থেকে রাসেল রহমানী নামে ঐ ব্যক্তিকে ফেন্সিডিলসহ আটক করেন এটিএসআই সামছুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা। আটক রাসেল রহমানী ভোলা জেলার সদর থানার পশ্বিম উকিলপাড়ার আলতাফুর রহমানের ছেলে।
সিলেট রেলওয়ের জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, আটক রাসেল রহমানী কালো ট্রলি ব্যাগে করে ১৬৫ বোতল ফেন্সিডিল নিয়ে সিলেট আসার পথে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed