শবেবরাত ১ মে রাতে
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী ১ মে রাতে বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। সরকারি ছুটি থাকবে ২ মে।
আজ মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত দিয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনে এই সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল সংবাদ মাধ্যমকে বলেন, “বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং শবে বরাত পালিত হবে ১ মে দিবাগত রাতে।”
‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবে বরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলিমরা ইবাদতে কাটিয়ে থাকে।
শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।
১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসেও সরকারি ছুটি থাকবে। ফলে টানা দুদিন (মঙ্গল ও বুধবার) ছুটি পাবেন সরকারি-বেসরকারি কর্মীরা।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed