বিশ্বনাথে ৭ ব্যবসা-প্রতিষ্ঠানে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত ৭টি ব্যবসা-প্রতিষ্টানে ১৪ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার এ অভিযান পরিচালনা করেন। এসময় বিশ্বনাথ থানার এসআই স্বাধীনের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানে উপজেলা সদরের পুরান বাজারস্থ মুসলিম স্ইুট মিট ২ হাজার টাকা, ফিজা এন্ড কোম্পানী ৭ হাজার, মধুবন মিষ্টি ঘর ২ হাজার, নিউ মা মনি জুয়েলার্স ১ হাজার, খান পোল্টি ফার্মে ২ হাজার, মুক্তাদির বেডিং স্টোরে ৪শত টাকা ও আনন্দ মিষ্টি ঘরে ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার বলেন, ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৪ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed