Main Menu

বিশ্বনাথে ইভটিজিংয়ের দায়ে যুবককে কারাদন্ড

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মহিলার সাথে ইভটিজিং করার অপরাধে আনছার আলী (৩০) নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্তিশ নোয়াগাঁও গ্রামের মকদ্দছ আলীর পুত্র।

বৃহস্পতিবার বেলা ২টায় বিশ্বনাথ থানার সম্মুখস্থ লন্ডন রেষ্টুরেন্টের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন।

জানা যায়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাবড়া চরচন্ডী গ্রামের এক মহিলাকে কয়েক দিন যাবৎ আনছার আলী মোবাইল ফোনের মাধ্যমে খারাপ আচরণ করে আসছিলো। একপর্যায়ে ওই মহিলাকে সে কুপ্রস্তাব দিলে মহিলা পুলিশের পরামর্শে কৌশলে তাকে (আনছার) বৃহস্পতিবার দুপুরে থানায় নিয়ে আসেন। এসময় পুলিশ তাকে আটক করে।

এরপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন থানার এসআই কায়েমুল ইসলাম, এএসআই পরিমল সিল।

Share





Related News

Comments are Closed