Main Menu

ঢাবি উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় ৪ মামলা

বৈশাখী নিউজ ডেস্ক : সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলাসহ বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংসতার ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ বাদী হয়ে ডিএমপির শাহবাগ থানায় মামলা চারটি দায়ের করেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাবি উপাচার্যের বাসভবনে হামলার ঘটনার বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং পুলিশ বাদী হয়ে বাকি তিনটি মামলা দায়ের করেছে।

তবে মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি বলেও জানান তিনি।

Share


« (Previous News)



Related News

Comments are Closed