Main Menu

নবীগঞ্জে কিশোরীর আত্মহত্যা নিয়ে ধূম্রজাল

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রীর রহস্যে ঘেরা আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহননকারী হিমা আক্তার (১৫) পৌর এলাকার রাজনগর গ্রামের আবুল মিয়ার কন্যা। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে কিশোরী হিমার মৃতদেহ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পার্শ্ববর্তী হিমার ফুফুর স্বামী আব্দুস সুবান মিয়ার বাসার ছাদের দরজায় গলায় রশি দিয়ে ফাঁস লাগায় হিমা। বেলা ১১টার দিকে বাড়ীর এক মহিলা ছাদে কাপড় শুকাতে গেলে হিমার ঝুলন্ত দেহ দেখে আত্মচিৎকার দিলে আশপাশের লোকজন এসে জড়ো হন । পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কেন হিমা ফুফুর বাড়িতে গিয়ে আত্মহত্যা করলো ? ময়না তদন্ত ছাড়া কেন তার দাফন সস্পন্ন করা হলো ? এনিয়ে শহরজুড়ে কানাঘুষা শুরু হয়েছে।
ফুফুর স্বামী আব্দুস সুবান মিয়া জানান, কোনো কারণ ছাড়াই সে আত্মহত্যা করেছে,পার্শ্ববর্তী বাড়ি হওয়ায় আমার ছাদের দরজার ফ্রেইমের সঙ্গে রশি ঝুলিয়ে সে আত্মহত্যা করে। এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, আবেগপ্রবণ হয়ে হিমা আত্মহনন করেছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান তার বাবা মায়ের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার দাফন সম্পন্ন করা হয়েছে ।

Share





Related News

Comments are Closed