সিলেটে জামায়াতের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াত কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে নায়েবে আমীরে জামায়াত সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানকে জামিন লাভের পর জেলগেট থেকে ফের গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে মঙ্গলবার নগরীতে বিক্ষোভ মিছিল বের করে সিলেট মহানগর জামায়াত।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা হাফিজ মশাহিদ আহমদ, মু. আজিজুল ইসলাম, চৌধুরী আব্দুল বাছিত নাহির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি নজরুল ইসলাম ও সেক্রেটারী ফরিদ আহমদ প্রমুখ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন- আওয়ামী দুঃশাসনে দেশে মানবাধিকার লংঘনের মহোৎসব চলছে। ষড়যন্ত্রমুলক সকল মামলায় জামিন লাভের পরও জেলগেট থেকে জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান ফের গ্রেফতার সম্পূর্ণ মানবাধিকার পরিপন্থী। এর মাধ্যমে সরকার নিজেই আইনের প্রতি অসম্মান প্রদর্শন করে আইনের শাসনকে গলা টিপে হত্যা করছে। কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এ ধরনের অন্যায় ও অগণতান্ত্রিক আচরণ কল্পনাও করা যায় না। অবৈধ সরকার পরিকল্পিতভাবে দেশে সংঘাত সৃষ্টি করতেই বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর জুলুম নিপীড়ন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় জামায়াতের ভারপ্রাপ্ত আমীরকে ফের গ্রেফতার করা হয়েছে। দেশের মুক্তিকামী জনতা গণতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে যখন স্বোচ্ছার। সকল দলের অংশ গ্রহণে নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের দাবীতে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ। এমতাবস্থায় জাতীয় নেতাকে জামিন লাভের পর জেলগেট থেকে গ্রেফতার জাতির জন্য লজ্জাজনক। সকল ষড়যন্ত্র পরিহার করে অবিলম্বে জামায়াতের আমীর মকবুল আহমদ ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
নেতৃবৃন্দ বলেন- হামলা, মামলা, জুলুম-নিপীড়ন চালিয়ে মুক্তিকামী জনতার আন্দোলন দমিয়ে রাখার সাধ্য কারো নেই। প্রতিহিংসার রাজনীতির পথ পরিহার গণতন্ত্রের ও শান্তির পথে অবৈধ সরকারকে ফিরে আসতে হবে। এদেশে অতীতেও স্বৈরাচারীরা ঠিকে থাকতে পারে নি। আওয়ামীলীগও পারবেনা। অবিলম্বে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ সহ ষড়যন্ত্রমুলক মামলায় কারাগারে আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন। অন্যথায় জনতার ধৈর্য্যরে বাঁধ ভেঙ্গে গেলে পরিনতি হবে ভয়াবহ।
এদিকে, একই দাবিতে দক্ষিন সুরমা উপজেলা জামায়তের বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দক্ষিন সুরমার রেল গেইট থেকে মিছিল শুরু হয়ে ষ্টেশন রোড ও বঙ্গবীর রোড প্রদক্ষিন করে ।
মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিন সুরমা উপজেলা জামায়তের আমীর হাফিজ মাওলানা ফারুক আহমদ, নায়েবে আমীর রেহান আহমদ হারিছ, সেক্রেটারী বদরুল ইসলাম ,জামায়ত মাওলানা লুতফুর রহমান, সুফিয়ান আলী, সোরহাব আলী, আসাদুল হাবিব দুলু, নুর হোসেন মিটন, কবির আহমদ, শিবির নেতা মহি উদ্দিন মশিউর রহমান, সামিদুল ইসলাম, হাফিজ ইকবাল প্রমুখ ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed