জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় ট্রাক চালক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চাঙ্গীল বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় বিলাল আহমদ (৩৫) নামে অপর এক ট্রাক চালক নিহত হয়েছেন। সোমবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিলাল আহমদ উপজেলার দুই নম্বর জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের মোহন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই এলাকায় জাফলং থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্টো-ট-২০-০৫৫৩) রডবোঝাই একটি রিকশাকে সজোরে ধাক্কা দিলে রিকসা আরোহি বিলালকে রাস্তায় ছিটকে পড়েন। এতে ট্রাকের নীচে পিস্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত বিলাল আহমদ এসময় রড নিয়ে বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. ময়নুল জাকির বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জনতার সহায়তায় ঘাতক ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed