মাধবপুরে বাস শ্রমিকের হামলায় অটো চালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পরিবহন শ্রমিকদের হামলায় মহিন উদ্দিন (৩৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত মহিন উদ্দিন উপজেলার বেজুড়া গ্রামের ইস্কান্দার মিয়ার ছেলে। বুধবার (৪ এপ্রিল) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও অটোটেম্পু-সিএনজি শ্রমিক সমিতির সভাপতি আলাই মিয়া জানান, বুধবার সকালে মাধবপুর স্ট্যান্ডে একটি লোকাল বাসের সামনে সিএনজি চালক মহিন উদ্দিন তার সিএনজিতে যাত্রী উঠানো ও সিএনজি রাখাকে কেন্দ্র করে হবিগঞ্জ-মাধবপুর লোকাল বাস শ্রমিকের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে এর কিছুক্ষণ পর সকাল ১০টার দিকে আন্দিউড়া লোকাল বাস শ্রমিক ও সিএনজি চালকের মধ্যে আবার মারামারি হয়।
এদিকে নিহত অটোরিকশা চালক মহিন উদ্দিনের পরিবার অভিযোগ করে বলেন, বাস শ্রমিকদের পিটুনিতে মহিন উদ্দিন মারা যায়।
মাধবপুর থানার ডিউটি অফিসার উপপরির্শক জাহাঙ্গীর আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে পুলিশের তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed