হবিগঞ্জে ছেলের হাতে পিতা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুত্রের বটি দা’র কুপে আহত হয়ে বৃদ্ধ পিতা আকবর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৪ এপ্রিল) সকাল ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। উপজেলার সাতকাপন ইউনিয়নের হরাইটেকা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হরাইটেকা গ্রামের মৃত আরফান উল্লার পুত্র আকবর আলী (৬৫) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। গত সোমবার (২ এপ্রিল) দুপুরে পারিবারিক বিষয়াদি নিয়ে আকবর আলীর সাথে তার পুত্র তাজুল ইসলাম (২০) এর বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ পর পরিবারের লোকজন অসুস্থ পিতা আকবর আলীকে গোসল করানোর জন্য ঘর থেকে বের করেন।
এ অবস্থায় বদমেজাজী পুত্র তাজুল ইসলাম ধারালো বটি দা দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে ক্ষতবিক্ষত করে।
এ সময় আকবর আলীর অপর পুত্র মনির মিয়া (১৭) তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় আকবর আলী ও মনির মিয়াকে প্রথমে বাহুবল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আকবর আলী মারা যান।
বাহুবল মডেল থানার ওসি তদন্ত গোলাম দস্তগীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটেই নিহতের ময়না তদন্ত সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। ঘাতক পুত্র তাজুল ইসলাম পলাতক রয়েছে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed