Main Menu

পাবনার সুজানগরে বজ্রপাতে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বিক্রমাদিত্য গ্রামে শুক্রবার রাতে বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে গ্রামের মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করেন স্বজনেরা। নিহত তিনজন হলেন দুলাল হোসেন (৩২), নইমুদ্দিন (৫০) ও আবদুল আলিম (৩০)।

স্থানীয় লোকজন ও নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের পাশে হাটখালী মাঠে দিনভর পেঁয়াজ তোলেন তিনজন। বিকেলে ঝড় শুরু হলে বাড়ি চলে আসেন। সন্ধ্যার পর আবার পেঁয়াজ পাহারা দিতে মাঠে যান। এরপর থেকে তাদের রাতে কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে গ্রামের লোকজন কাজে বেরিয়ে মাঠের মধ্যে তাদের লাশ পড়ে থাকতে দেখেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন বলেন, তিনি এলাকা পরিদর্শন করেছেন। ঘটনা দেখে মনে হচ্ছে, বজ্রপাতে তারা মারা গেছেন।

Share





Related News

Comments are Closed