৪ কোটি ৬ লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক
বৈশাখী নিউজ ডেস্ক : আগামীকাল ১ এপ্রিল শুরু হচ্ছে ২০তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। এই কার্যক্রমে দেশব্যাপী সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কৃমিনাশক ওষুধ খাবে ৪ কোটি ৬ লাখ শিশু। যাদের বয়স ৫ থেকে ১৬ বছরের মধ্যে তাদের এ ওষুধ খাওয়ানো হবে।
এই সপ্তাহের মধ্যে স্কুলগামী, স্কুলবহির্ভূত এবং স্কুল থেকে ঝরে পড়া সব শিক্ষার্থীকে এক ডোজ করে কৃমিনাশক ‘মেবেন্ডাজল’ ওষুধ বিনামূল্যে খাওয়ানো হবে।
মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ ও এলডি সিডিসি) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।
অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন, যাদের পেটে কৃমি বেশি, ওষুধ খেলে তাদের বমি বমি ভাব হতে পারে। এছাড়া পেট ও মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এগুলো বড় ধরনের কোনো সমস্যা নয়। এসব উপসর্গ দীর্ঘ সময়ও থাকে না।
খালি পেটে কৃমিনাশক ওষুধ না খাওয়া, ওষুধ খাওয়ার পর বেশিক্ষণ রোদে না থাকা বা পিটি-প্যারেড না করার পরামর্শ দেন তিনি।
Related News
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More



Comments are Closed