হবিগঞ্জে বাস খাদে পড়ে মা-ছেলেসহ নিহত ৩
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে মা ছেলেসহ ৩জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে অন্তত ৩০জন ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে ।
নিহতরা হলেন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব গ্রামের জবেদ মিয়ার স্ত্রী মোছাম্মৎ কামরুন নাহার মেয়ুয়া (৬০) তার ছেলে কাওছার হোসেন খোকন(৩৫) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আসাদ্দর আলীর পুত্র কফিল উদ্দিন (২৭) ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জ গামী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো (ব-১১-০৬৮৬) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায় । এসময় ঘটনাস্থলেই ৩জন নিহত হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনীর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় ৪জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে ।
শেরপুর হাইওয়ে পুলিশের (ওসি) বিমল চন্দ্র ভৌমিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দমকল বাহিনী ও স্থানীয়দের সহযোগীতায় যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করি ।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed