জাফলং ও কোম্পানীগঞ্জে পাথর কোয়ারীতে ৩ শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ মার্চ) বিকেল ৪টায় জাফলংয়ের লামাপুঞ্জি পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেনের নিয়ন্ত্রনাধীন গর্তে স্থাপিত বোমা মেশিনের পাইপ খুলে গেলে আঘাতপ্রাপ্ত হন নাজিম উদ্দিন (২৫)। এ ঘটনায় বাহার মিয়া নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সন্ধ্যা ৭টায় একই কোয়ারি এলাকার দেলোয়ার, জুয়েল, শহীদ গংদের গর্তের মাটি চাপায় প্রাণ হারান উসমান আলী (৩০)।
জানা যায়, জাফলংয়ের পাথর কোয়ারি থেকে নাজিম উদ্দিন ও উসমান আলীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজিম উদ্দিন গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ি ইউনিয়নের ডৌবাড়ি গ্রামের নুর উদ্দিনের ছেলে এবং নিহত উসমান আলী একই উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের জামকান্দি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
খবর পেয়ে থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
অপরদিকে একইদিন সন্ধ্যায় কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় বশির এর গর্তে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে পাথরের নীচে চাপা পড়ে এখলাছ (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed