Main Menu

ত্রিভূবনে নিহতদের স্মরণে শ্রীমঙ্গলে মোমবাতি প্রজ্জলন

শ্রীমঙ্গল প্রতিনিধি: নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে।
গতকাল শুক্রবার শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত¡রে ‘শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশন’ এর উদ্যোগে এ মোমবাতি প্রজ্জলন করা হয়। এসময় নিহতদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান মামুনের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ইসমাইল মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক স¤পাদক মামুন আহম্মেদ, কার্যকরী সদস্য মাহফুজ সুমন, সনেট দেব চৌধুরী প্রমুখ। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান পাভেল, হারুনুর রশীদ হারুন, শফিকুল ইসলাম রুম্মন, রাজিবুর রহমান বাবু, কানন বৈধ্য, জসিম উদ্দিন, কে এস এম আরিফুল ইসলাম, আব্দুর রহমান রাজু, পলিন আহমেদ, মো ফরহাদ, মিজান, জয়, অলক, মুন্না প্রমুখ।

Share





Related News

Comments are Closed