Main Menu

ওসমানীনগরে হাওর থেকে মহিলার গলিত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে হাওর থেকে অজ্ঞাতনামা এক মহিলার (৩০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউপির একরাই গ্রামের পূর্বের হাওর থেকে অজ্ঞাতনামা মহিলার লাশটি উদ্ধার করা হয়।
ওসমানীনগর থানার ওসি মোহামম্মদ সহিদ উল্যা অজ্ঞাতনামা মহিলার গলিত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুর ২টার দিকে একারাই গ্রামের পূর্বের হাওর থেকে পঁচা গন্ধ বের হওয়ার বিষয়টি একারাই এলাকার লোকজন পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে একটি গলিত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে লাশটি ২৫/৩০ দিন পূর্বের এ জন্য লাশের শরীরের বিভিন্ন অংশ গলে গেছে। মাথার চুল খসে পরে গেছে। চুল ও লাশের পাশে থাকা একটি উড়না পাওয়ায় মনে হচ্ছে লাশ কোনো মহিলার হবে। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতলের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একরাইল এলাকার ৩নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গির আলম বলেন, লাশটির পরিচয় পাওয়া যায়নি। কুকুর লাশের শরীরের বিভিন্ন অংশ খেয়ে ছড়িয়ে ফেলেছে। গলায় একটা মালা ও ওড়না থাকায় ধারণা করা হচ্ছে সেটি কোনো হিন্দু মহিলার লাশ হতে পারে।

Share





Related News

Comments are Closed