রাজনগরে ৫টি প্রতিষ্টানকে জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধিঃ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় রাজনগরে অভিযান চালিয়েছে। বুধবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন।
এসময় ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারীত পরিমাপের ইট বিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি, পুড়া তেল ব্যবহার করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা, ঔষধের নির্ধারীত দাম কেটে বেশি দাম লেখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না নেওয়া, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে দুটি ব্রীকফিল্ডসহ ৫টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়।
অভিযানকালে চাটুরায় অবস্থিত জালালাবাদ ব্রিকস ফিল্ডকে ৩০ হাজার টাকা, মহলাল মনসুর নগর আর এম এইচ ব্রিকস ফিল্ডকে ২৭ হাজার টাকা, চৌধুরী বাজার সামিউল মেডিসিন সেন্টারকে ৩ হাজার টাকা, চৌধুরী বাজার মা ভেরাইটিজ স্টোরকে ১ হাজার টাকা ও মায়া মিষ্টান্ন ভান্ডারকে আরো ১ হাজার টাকাসহ মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন রাজনগর উপজেলার উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ শাহাদাত হোসেন সহ অনেকেই।
Related News
কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখেRead More
কমলগঞ্জে দুই খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ওRead More



Comments are Closed