Main Menu

বড়লেখায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌর শহরের পানিদার এলাকা থেকে রাসেল মিয়া (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পানিদার এলাকার জহির আলীর ছেলে।

সোমবার (১৯ মার্চ) ভোরে পানিদার এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রাসেল রোববার রাতের কোন এক সময় তার নিজ কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed