নেপালে জানাজা শেষে বাংলাদেশের পথে ২৩ মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ২৩ বাংলাদেশীর লাশ বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করেছে নেপাল কর্তৃপক্ষ।
তাদের মরদেহ এখন ত্রিভু্বন আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হচ্ছে। আজ দুপুর নাগাদ বিশেষ বিমানে মরদেহগুলো ঢাকায় পৌঁছাতে পারে। এরপর ঢাকায় আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় জানাযা শেষে স্বজনদের কাছে নিহতদের হস্তাস্তর করার কথা রয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানান, সোমবার (১৯ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে নেপালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে প্রথম জানাজা সম্পন্ন হয়। এতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন নেপাল সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিরাও। এরআগে সকালে দূতাবাসের আঙ্গিনায় লাশের কফিনগুলো সারিবদ্ধ করে রাখা হয়।
রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানিয়েছেন, ‘এয়ারফোর্সের একটি প্লেনে করে তাদের পাঠানো হবে। এয়ারক্রাফট যতদ্রুত পৌঁছাবে তত দ্রুতই মরদেহ ঢাকায় পৌঁছানো হবে। আশাকরি দুপুর ২টা নাগাদ মরদেহ ঢাকায় পৌঁছাবে। অবশিষ্ট তিন মরদেহ শনাক্ত হওয়া সাপেক্ষে শিগগিরই দেশে পাঠানো হবে। এর আগে ইউএস-বাংলার একটি এয়ারক্র্যাফটে করে তাদের স্বজনদের দেশে পৌঁছানো হবে।’
উল্লেখ্য, এ দুর্ঘটনায় ৫১ জনের মধ্যে ২৬জনই বাংলাদেশী। এখন পর্যন্ত ২৩ বাংলাদেশীর লাশ শনাক্ত করা হয়েছে। বাকি তিনজনের লাশ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে মাশফি বিনতে শামস বলেন, বিমান বিধ্বস্তে নিহত ২৬ বাংলাদেশীর মধ্যে আলিফউজ্জামান, পিয়াস রায় ও মোহাম্মদ নজরুল ইসলামের লাশ এখনও শনাক্ত হয়নি। তাই তাদের লাশ দেশে পাঠাতে কিছুদিন সময় লাগবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশফি বিনতে শামস বলেন, ‘ডিএনএ টেস্টের ক্ষেত্রে বাংলাদেশী ফরেনসিক বিশেষজ্ঞরা বলেছেন, সময় লাগবে ১০ দিন আর নেপালিরা বলেছেন তিন সপ্তাহের কথা। সে অনুযায়ী ১০ থেকে ২১ দিন সময় লাগবে বলা যায়।
শনাক্ত হওয়া ২৩ বাংলাদেশীরা হলেন- বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান, পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা, নুরুজ্জামান আঁখি মনি, বেগম নুরুন্নাহার, শারমিন আক্তার, নাজিয়া আফরিন, এফ এইচ প্রিয়ক ও উম্মে সালমা।
এদিকে, ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ইমরান রোববার (১৮ মার্চ) জানান, শনাক্ত হওয়া মরদেহের গোসল করিয়ে দাফন সম্পন্ন করে কফিনে রাখা হবে। সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে হাসপাতাল থেকে সব ধরনের কাগজপত্রসহ মরদেহ নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নিয়ে যাওয়া হবে। সেখানে হবে প্রথম জানাজা। এরপর সকাল ৮টা থেকে সাড়ে ৮ আটটার মধ্যে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে ইউএস-বাংলা এবং বিমান বাহিনীর বিমানে করে মরদেহ আনা হবে ঢাকায়।
একইসঙ্গে নিহতদের স্বজন ও বাংলাদেশি চিকিৎসকরাও এদিন ইউএস-বাংলার ফ্লাইটে করে ফিরবেন ঢাকায়। এদিকে, টিচিং হাসপাতাল থেকে মরদেহ কফিনবন্দী করার আগে সবধরনের ধর্মীয় অনুশাসন মেনেই সব করা হবে বলে জানিয়েছেন ডা. সোহেল মাহমুদ।
তিনি বলেন, নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস খুবই আন্তরিক। রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস সবকিছুই দক্ষভাবে করেছেন। হাসপাতালে পুরুষ ইমাম ও একজন নারী থাকবেন যারা মরদেহ গোসল করাবেন। কাফনের কাপড় পরিয়ে নিয়ে যাওয়া হবে বাংলাদেশ অ্যাম্বাসিতে।
উল্লেখ্য, উল্লেখ্য, গত ১২ মার্চ (সোমবার) দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ছেড়ে যায়। নেপালে পৌঁছানোর পর স্থানীয় সময় ২টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ৫ মিনিট) এটি বিধ্বস্ত হয়।
এ ঘটনায় ৫১ জন নিহত হন। যার মধ্যে ২৬ বাংলাদেশি রয়েছেন। অপর নিহতদের মধ্যে ২৩ জন নেপালি এবং মালদ্বীপ ও চীনের একজন করে নাগরিক ছিলেন। আহত ২২ জনের মধ্যে বাংলাদেশী ৯ জন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed