অগ্নিদগ্ধ ফজলু মিয়াকে ঢাকায় নেয়া হচ্ছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে অগ্নিদগ্ধ ফজলু মিয়াকে (৩৫) চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
অগ্নিকান্ডে তার স্ত্রী অন্ত:সত্ত্বা তাহমিনা বেগম (৩০) ও ছেলে তাহসিন আহমদ (২) মারা গেছে। ফজলু মিয়ার বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার খালোমুখ গ্রামে। গত প্রায় সাড়ে তিন বছর ধরে তিনি লক্ষণাবন্দ গ্রামে লয়লু মিয়ার কলোনীতে বসবাস করছেন। তিনি আচারের ব্যবসা করতেন।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. দেবপদ রায় সংবাদ মাধ্যমকে বলেন, ‘দগ্ধ ফজলু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি শঙ্কামুক্ত হলেও তার শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে।’
ওসমানী মেডিকেল কলেজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ফারুক আহমদও ফজলু মিয়াকে ঢাকায় নিয়ে যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার দিবাগত রাতে বজ্রপাতের পর গ্যাসের রাইজার থেকে লয়লু মিয়ার কলোনিতে আগুন লাগে। এতে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed