Main Menu

বিশ্বনাথ থেকে স্কুল ছাত্র নিখোঁজ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ এলাকা থেকে সামিউল ইসমাইল (১১) নামের একটি শিশু হারিয়ে গেছে। গত বুধবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৪টা থেকে সে নিখোঁজ রয়েছে। সামিউল বিশ্বনাথ উপজেলা হিসাব রক্ষণ অফিসে কর্মরত অডিটর মোঃ আমির হোসেন’র ছোট ছেলে ও বিশ্বনাথ মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণীর ছাত্র। এ বিষয়ে বুধবার রাতে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। ডায়রী নং-৭০৫।
নিখোঁজের সময় তার পরনে ছিল একটি চেক কালার হাফ শার্ট ও বøু কালার পেন্ট। উচ্চতা ৪ফুট ২ইঞ্চি, গায়ের রং শ্যামলা। সে কুমিল্লা ও সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ তার সন্ধান পেলে তার বাবা আমির হোসেনের সাথে (মোবাইল ০১৭১১-২৬৩০৮৮) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed