Main Menu

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে এনা বাস-মোটর সাইকেলের সংঘর্ষে দাইনাল (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দাইনাল মিয়া সদর উপজেলার কনকপুরের টেমাই মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ (১৩ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার গিয়াসনগরে ঢাকাগামী এনা বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী দাইনাল মিয়া মারা যায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান শ্রীমঙ্গল থানা পুলিশ বাসটি আটক করেছে।

Share





Related News

Comments are Closed