Main Menu

জৈন্তাপুরে ব্র্যাক স্কুলের ৫ম শ্রেনীর ছাত্রের অাত্মহত্যা

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার পল্লীতে ঘরের তীরের সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্র অাত্মহত্যা করেছে ৷ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র সোহাগ মিয়া (১০) জৈন্তাপুর উপজেলার অাসামপাড়া গুচ্ছগ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রোনীর ছাত্র৷
এলাকাবাসী সূত্রে জানা যায়- স্কুলে না যাওয়ার কারনে ছেলেটির মা তাকে দমক দেয় ৷ এরপর সে কোথাও লুকিয়ে থাকে। কিন্তু মা-বাবা মনে করেন সে বিদ্যালয়ে চলে গেছে ৷ পিতা কাজের উদ্দ্যেশ্যে বাড়ির বাইরে চলে যান এবং মা ঘরের দরজা বন্ধ করে পাশের বাড়ীতে বেড়াতে যান ৷ দুপুরে নিহতের ছোট বোন ঘরে প্রবেশ করে তীরের সাথে ভাইকে ঝুলতে দেখে চিৎকার করে ৷ তার চিৎকারে মা সহ প্রতিবেশিরা ছুটে এসে তাকে ঝুলতে দেখে ৷ পরে এলাকাবাসী জৈন্তাপুর থানায় খবর দেয় ৷ খবর পেয়ে এস অাই হাবিবুল্লাহ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে সুরত হাল রির্পোট তৈরী করে থানায় নিয়ে অাসেন ৷
এদিকে নিহতের পিতা মোঃ বিল্লাল হোসেন লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য প্রশাসনের কাছে লিখিত অাবেদন করেছেন ৷
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মঈনুল জাকির বলেন- ঘটনার সংবাদ পেয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে থানায় নিয়ে অাসি ৷ এলাকার চেয়ারম্যান, ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তি সহ নিহতের পিতা ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চেয়ে উর্ধতন কর্তৃপক্ষের নিকট অাবেদন করেছেন ৷ এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হবে ৷

Share





Related News

Comments are Closed