আবারো স্থগিত হলো রাবির ১০ম সমাবর্তন
উজ্জ্বল হোসেন, রাবি প্রতিনিধি: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অসুস্থতার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রীর সভাপতিত্ব করার কথা ছিল।
এর আগে ২০১৬ সালের ২৪ ডিসেম্বর দশম সমাবর্তনের আয়োজন করে গত প্রশাসনের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। প্রশাসনিক জটিলতায় তখন বন্ধ হয়ে যায় দশম সমাবর্তনের সকল কার্যক্রম। এরপর ২০১৭ সালের মে মাসে দায়িত্ব নেয় বর্তমান প্রশাসন। দীর্ঘ চেষ্টার পর অবশেষে ২৪ মার্চ নির্ধারিত হয় দশম সমাবর্তনের তারিখ।
অধ্যাপক প্রভাষ কুমার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভাপতিত্ব করবেন বলে নির্ধারিত ছিলো। কিন্তু তিনি অসুস্থতার কারণে সমাবর্তনে উপস্থিত হতে পারবেন না বলে আমাদের জানিয়েছেন। বুধবার তিনি চোখে জরুরি অপারেশন করবেন।’
প্রভাষ কুমার আরো জানান, ‘অসুস্থতার কারণে শিক্ষামন্ত্রী সমাবর্তনে উপস্থিতির বিষয়ে অপারগতা জানালে আজ সকালে প্ল্যানিং কমিটির জরুরি সভা ডাকা হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে দশম সমাবর্তন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
পরবর্তীতে রাষ্ট্রপতির দফতরে যোগাযোগ করে তার সিদ্ধান্ত অনুযায়ী সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed