বিশ্বনাথে ৪টি গরু চুরি
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক কৃষকের ৪টি গরু চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের রজকপুর গ্রামের কৃষক আইয়ুব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার ভোরে স্থানীয় মসজিদে গরু চুরির বিষয়টি ঘোষনা করা হয়েছে।
গরুর মালিক আইয়ুব আলীর বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদ বলেন, প্রতিদিনের ন্যায় বৃস্পতিবার সন্ধ্যায় কৃষক আইয়ুব আলী তার ৪টি গরু ঘরে তালা মেরে রাখেন। কিন্তু আজ শুক্রবার ভোর বেলায় গরুগুলো বের করার জন্য গরু ঘরে যান। এসময় গরু রাখার ঘরের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পান তার ৪টি গরু নেই। চোরদল তালা ঘরের তালা ভেঙে গরুগুলো চুরি করে নিয়ে যায়। গরুগুলোর আনুমানিক বাজার মূল্যে প্রায় দুই লাখ টাকা হবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed