খানাখন্দে ভরপুর বিশ্বনাথ-শ্রীধরপুর রাস্তা: দূর্ভোগে যাত্রীরা
মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে: দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশায় পরিণত হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার জানাইয়া-শ্রীধরপুর গ্রামের রাস্তা। ফলে চরম দূর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসীসহ শিক্ষার্থিরা। উপজেলার পার্শ্ববর্তি এই জনগুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা দেখেও না দেখার ভান করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাস্তার অর্ধ স্থানে কার্পেটিং উঠে গিয়ে বেহাল দশায় পরিনত হয়েছে। রাস্তার মধ্যে ছোট বড় অসংখ্য খানাখন্দ। জানাইয়া পশ্চিম পাড়া-শ্রীধরপুরের অধিকাংশ যানবাহন চলাচলের অনুপযোগী। ঝুঁকি নিয়ে বাধ্য হয়েই এই সড়কে চলাচল করছেন যাত্রীরা। দূর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণসহ শিক্ষার্থিদের। বর্ষা মৌসুমের পূর্বে রাস্তাটি সংস্কার করার জন্য এলাকাবাসী দাবি জানান।
খানা খন্দকে ভরপুর বিশ্বনাথ-শ্রীধরপুর সড়ক সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে এমন করুণ অবস্থায় থাকলেও তা সংস্কারে এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন উদাসীন। এর ফলে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে স্কুলগামী শিক্ষাথী ও এলাকাবাসীকে। ভাঙনের ফলে রয়েছে ছোট-বড় অর্ধশতাধিক গর্ত। একাধিক স্থানে থাকা বড় গর্তগুলু মিনি পুকুর বলে অভিহিত করেন এলাকাবাসী। এসব গর্তে পড়ে ছোট-বড় একাধিক দুর্ঘটনা সংঘটিত হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
শ্রীধরপুর গ্রামের জাহেদ খান বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি করুণ অবস্থায় আছে। জীবনের ঝুঁকি নিয়ে এলাকাবাসী এ সড়ক দিয়ে যাতায়াত করে আসছেন। সড়কটি সংস্কার করার জন্য জনপ্রতিনিধিদের কাছে জোরদাবি জানান তিনি।
অটোরিকশাচালক হিরা মিয়া বলেন, সড়কে থাকা গর্তগুলোতে পড়ে গাড়ি গুলো উল্টে যায়। এর ফলে এ সড়ক দিয়ে গাড়ি চলাচল করা যায় না। অল্প জায়গার জন্য অনেক জায়গা ঘুরে যেতে হয়। এর জন্য ব্যাপক ক্ষতি হয়।
উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ বলেন, সড়কের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিগগিরই সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া হবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed