Main Menu

কুবিতে স্নাতক ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার ১১ মার্চ

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) শ্রেণির ২০১৭-২০১৮ সেশনের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার শুরু হবে আগামী ১১ মার্চ এবং শেষ হবে ১২ মার্চ। সাক্ষাৎকার শেষে ভর্তি কার্যক্রম ১৩ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ১৯ মার্চ। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২৫ মার্চ থেকে নতুন এ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।

জানা যায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ১ থেকে ৬০০ জনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১১ মার্চ। এ ছাড়াও ৬০১ থেকে ১১২৪ জন উত্তীর্ণ এবং কোটা থেকে উত্তীর্ণ সকলের সাক্ষাৎকার আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে।

এদিকে কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মানবিক শাখায় ১ থেকে ৪৩৩ জনের সাক্ষাৎকার ১১ মার্চ, ব্যবসায় শিক্ষা শাখায় ১ থেকে ২৫৫ জনের সাক্ষাৎকার ১২ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা এবং বিজ্ঞান শাখায় ১ থেকে ১৪২ জনের ও কোটা থেকে উত্তীর্ণ সকলের সাক্ষাৎকার ১২ মার্চ দুপুর ৩টা থেকে অনুষ্ঠিত হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বাণিজ্য শাখায় ১ থেকে ৪০০ জনের সাক্ষাৎকার ১১ মার্চ, মানবিক শাখায় ১ থেকে ৩২ ও বিজ্ঞান শাখায় ১ থেকে ৪৮ জনের এবং কোটা থেকে উত্তীর্ণ সকলের সাক্ষাৎকার আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের সাক্ষাৎকার গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হবে ১২ মার্চ।

আগামী ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। আগামী ২০ মার্চ মাইগ্রেশনের তারিখ নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষে আগামী ২৫ মার্চ থেকে ২০১৭-১৮ সেশনের প্রথম বর্ষের ক্লাশ শুরু হবে।

এ ছাড়াও ভর্তি পরীক্ষার ফলাফল, সাক্ষাৎকার ও ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও নিজস্ব ওয়েবসাইটে www.cou.ac.bd এ পাওয়া যাবে।

Share





Related News

Comments are Closed